ঢাকা | বঙ্গাব্দ

বাড়ির আশপাশ নয়,নিজ উপজেলা নিয়ে ভাবুন!

  • নিউজ প্রকাশের তারিখ : May 10, 2026 ইং
বাড়ির আশপাশ নয়,নিজ উপজেলা নিয়ে ভাবুন! ছবির ক্যাপশন:
ad728
মোজাক্কির আহমেদ নাজু

কিছু সংখ্যক মাথা মোটারা স্বার্থান্বেষী হয়ে উঠলে মনুষ্যত্ববানরা নিথর হয়ে যায়।যুক্তি টানতে গিয়ে বলে গোয়ালাবাজার মিনি শহর আমাদের দাবি টেকনিক্যাল স্কুল গোয়ালাবাজার হওয়া আবশ্যক। উন্মাদের প্রলাপে আমরা সংকিত নয়।কারণ মাননীয় প্রধানমন্ত্রী  তারেক রহমান অত্যন্ত বিচক্ষণতার সহিত  রাষ্ট্রের প্রতিটি কার্যক্রমের প্রজেক্ট সৎ নির্ভরযোগ্য সংসদ সদস্যদের হাতে তুলে দিচ্ছেন। 

সুতরাং এখানে দলীয় মায়া কান্না দেখিয়ে নিজের পকেট ভারী করার কোনো সুযোগ নেই।কল্যাণ, সুযোগ, সুবিধা কোনো একটি বাজার আর মুষ্টিকয়েক তাবেদার বা ইজারাদারের উপর নির্ভর করেনা। প্রকৃত ভাবে মানুষের কল্যাণ করতে হলে নিজের পকেট ভারীর ধান্ধা ছেড়ে জনতার ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্যের হাতকে শক্তিশালী করতে তার বিরুদ্ধাচরণ না করে তাকে সহযোগিতা করুন।তাহলে সকলের কল্যাণ হবে।

টেকনিক্যাল স্কুলে শুধু নিজ ইউনিয়নের ছাত্রছাত্রী নয় উপজেলার,অন্যান্য উপজেলার এমনকি অন্যান্য জেলার ছাত্রছাত্রী পড়াশুনা করতে আসতে পারে । 

সিলেটের বেশিরভাগ টেকনিক্যাল স্কুলেই সিলেট সদর  দক্ষিন সুরমার চেয়ে কানাইঘাট জকিগঞ্জ শাল্লা দোয়ারাবাজার, তাহিরপুর সহ বিভিন্ন উপজেলার  ছাত্রছাত্রী পড়াশুনা করে, আর সিলেটসহ সারা দেশের ৯০% শিক্ষাপ্রতিষ্ঠানই মূল শহরের একটু বাহিরে যাতে যানজট বা শিক্ষার পরিবেশ বিঘ্নিত না হয়। এমন পরিবেশ যেমন দেখুন এম সি কলেজ,শাহজালাল বিশ্ববিদ্যালয়,সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ,টেকনিক্যাল স্কুল &কলেজ,কৃষি বিশ্ববিদ্যালয় এটা শুধু সিলেটের উদাহরন এমনকি লিডিং ইউনিভার্সিটি ও কামালপুর স্থানান্তরিত।

 এগুলো তাইলে হবার কথা ছিল জিন্দাবাজার, বন্দরবাজার,চৌহাট্টা,কদমতলীতে।  হয়নি কারন এতে শিক্ষার উপযুক্ত পরিবেশ নেই।  পড়াশুনার পরিবেশের কথা মাথায় রেখে স্থান কাল ভেদাভেদ ভুলে কাগজপুর নিরিবিলি এবং সর্বত্তোম যোগাযোগ ব্যাবস্থা থাকাবস্থায় এখানেই টেকনিক্যাল স্কুল অত্যাবশ্যক। 


ইউনিয়ন বিভাজন নয় বড় পরিসরে ভাবুন উপজেলা জেলা নিয়ে একটু চিন্তা করুন। উপজেলা এগিয়ে গেলে ইউনিয়ন পাড়া মহল্লা সবই এগুবে।আর সবকিছু যদি তাজপুর গোয়ালাবাজার করতে হয়।তাহলে ৮ ইউপি ভাঙ্গিয়া দুইটা করা হোক। এরাই উন্নত হোক বাকি সাদিপুর,উমরপুর,বুরুঙ্গা,
উসমানপুর,পশ্চিম পৈলনপুর,দয়ামীর এদের উন্নয়নের দরকার কি?শুধু  উপজেলার নির্বাচন আসলে সব ইউনিয়নের ভোট দরকার।

এমন হীন মনমানসিকতা পরিহার করো। নতুবা ব্যাক্তিগত স্বার্থ তোমাকে সামনে এগুতে দানবে পরিণত করে তুলবে।তুমি মানুষ হও সকলের জন্য ভাবো।তাহলে তোমার মাঝে ফুটে উঠবে মানবের পরিচয়। মনে রাখবে সংবাদ সম্মেলন করে কারো সম্মান ম্লান করা যাবেনা।কারণ সম্মান দেয়া বা নেয়া আল্লাহ তায়ালা ছাড়া কারো পক্ষে সম্ভব নয়।

নিউজটি পোস্ট করেছেন : UKBanglaBarta.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি