ঢাকা | বঙ্গাব্দ

লন্ডনের নিউহাম কাউন্সিলে নিউহাম ইন্ডিপেন্ডেট্স পার্টির কাউন্সিলর প্রার্থী বাংলাদেশি ওলিউর রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : May 6, 2026 ইং
লন্ডনের নিউহাম কাউন্সিলে নিউহাম ইন্ডিপেন্ডেট্স পার্টির কাউন্সিলর প্রার্থী বাংলাদেশি ওলিউর রহমান ছবির ক্যাপশন:
ad728
মোজাক্কির আহমেদ নাজু:

যুক্তরাজ্যের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পূর্ব লন্ডনের নিউহাম কাউন্সিলে  নিউহাম ইন্ডিপেন্ডেট্স পার্টির মনোনয়ন নিয়ে কাউন্সিলর পদে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ওলিউর রহমান ফয়সল। নিউহামের ইতিহাসে  বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে নিউহাম ইন্ডিপেন্ডেন্ট  পার্টি থেকে এই পদে মনোনয়ন পেলেন।

আগামী ৭ মে অনুষ্ঠেয় নির্বাচনে তিনি কনজারভেটিভ পার্টি, গ্রীন পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, স্বতন্ত্র প্রার্থীসহ সাতজনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

যুক্তরাজ্যের এই বরোতে বিশ্বের দুই শতাধিক ভাষাভাষী মানুষের বসবাস। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, নিউহামে প্রায় ৪০ থেকে ৫০ হাজার বাংলাদেশি বংশোদ্ভূত বাসিন্দা রয়েছেন, যা মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ।

দীর্ঘদিন ধরেই এই বরো লেবার পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৬৫ সালে বরো প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কাউন্সিলটি কখনো লেবার পার্টির হাতছাড়া হয়নি।

প্রবাসী বাংলাদেশি পরিবারে জন্ম নেওয়া ওলিউর রহমান ফয়সল পারিবারিক শিকড় সিলেটের ওসমানি নগর উপজেলার ৩ নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নে। তাঁর বাবা মরহুম গণি মিয়া ও মা সুরেজা বেগম ১৯৯১ সালে যুক্তরাজ্যে অভিবাসী হন।

বাংলাদেশে  জন্ম নেওয়া ওলিউর রহমান ফয়সল  যুক্তরাজ্যের  বেড়ে ওঠেন। যুক্তরাজ্যে পড়াশোনা শেষে পেশাগত জীবনে তিনি
সাবেক কাউন্সিলর টাওয়ার হেমলেট,সাবেক সহকারী মেয়র টাওয়ার হেমলেট,চেয়ারম্যান পিসিএস ইউনিয়ন, সহ -প্রতিষ্ঠাতা আলভিনা ফুড,কভিড ১৯ এর  সময় ৩০০০ প্যাকেট খাদ্য ভিতরনে তিনি ভূমিকা রাখেন, সাবেক টিভি হোস্ট ও উপস্থাপক এনটিভি ইউরোপ,সদস্য লেভার পার্টি  সহ তিনি অসংখ্য  কৃতিত্ব অর্জন করেন।
বর্তমানে তিনি যুক্তরাজ্যের বৃহৎ অবকাঠামো উন্নয়নের জন্য ল্য এক্সপার্ট হিসেবে  কাজ করে যাচ্ছেন। পাশাপাশি কমিউনিটি কার্যক্রম ও আইন কানুন  উন্নয়নেও সক্রিয় ভূমিকা রাখছেন।

টাওয়ার হেমলেটের স্থানীয় একটি পরিকল্পনা ইস্যুতে কাউন্সিলের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের প্রতিনিধিত্ব করতে গিয়ে রাজনীতির প্রতি আগ্রহী হয়ে ওঠেন ওলিউর রহমান ফয়সল। পরে  লেবার পার্টিতে যোগ দিয়ে  কাউন্সিলর নির্বাচিত হন। টানা ১৪ বছর নির্বাচিত কাউন্সিলর হিসেবে টানা দায়িত্ব পালন করেন। এই সময় তিনি কাউন্সিলের ক্যাবিনেটে কমিউনিটি নিরাপত্তা ও আইন ব্যবস্থাপনা সংক্রান্ত দায়িত্বে ছিলেন।

তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির কেন্দ্রবিন্দু হবে স্থানীয় মানুষের দৈনন্দিন সমস্যা সমাধান করা। তিনি পরিচ্ছন্নতা খাতে অতিরিক্ত বিনিয়োগ, ফ্লাই-টিপিংয়ের (যত্রতত্র ময়লা ফেলা) বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, লাইব্রেরী প্রতিস্হাপন, ঘরহীন ও বিপদগ্রস্হদের আইনি সহায়তা সহ প্রতিটি এলাকায় এনফোর্সমেন্ট টিমের মাধ্যমে নিরাপত্তা জোরদার,শিশুদের নিরাপত্তা,  এবং গাড়ির মালিকদের প্রথম পার্কিং পারমিট বিনামূল্যে দেওয়ার অঙ্গীকার করেছেন। এ ছাড়া বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কমিউনিটি ব্যালট চালুর মাধ্যমে বাসিন্দাদের মতামতকে গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।তিনি বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধাদের ও নিজ জন্মভূমি ওসমানী নগর উপজেলা সহ   সিলেটের সকল উপজেলার যুক্তরাজ্যে অবস্থানরত সবার ভােট ও সর্বাত্মক সমর্থন আশা  করেন।সকলের নেক দোয়া ও ভোটের সহযোগিতা  থাকলে তিনি সাবেক কাউন্সিলর হিসেবে বিপুল ভোটে বিজয়ী হওয়ার প্রত্যাশা রাখেন।

নিউজটি পোস্ট করেছেন : UKBanglaBarta.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে