ঢাকা | বঙ্গাব্দ

ইসলামের সঠিক ব্যাখ্যা নিশ্চিত না হলে শরিয়াহভিত্তিক সমাজ গড়া সম্ভব নয়: ফুলতলী

  • নিউজ প্রকাশের তারিখ : May 10, 2026 ইং
ইসলামের সঠিক ব্যাখ্যা নিশ্চিত না হলে শরিয়াহভিত্তিক সমাজ গড়া সম্ভব নয়: ফুলতলী ছবির ক্যাপশন:
ad728
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, কুরআন ও হাদিসের ভুল ব্যাখ্যা এবং দায়িত্বজ্ঞানহীন কিছু বক্তার অপপ্রচার বন্ধ না করলে দেশে প্রকৃত ইসলামী পরিবেশ প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি মনে করেন, বর্তমানে ইসলামের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং কিছু স্বার্থান্বেষী ব্যক্তি ধর্মকে নিজেদের সুবিধার্থে ব্যবহার করছে।

শনিবার (৯ মে) সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে আয়োজিত উপজেলা আল ইসলাহর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, যারা শরিয়াহভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেন, তাদের প্রথমেই বিভ্রান্তিকর বক্তব্য প্রদানকারীদের নিয়ন্ত্রণে আনা জরুরি। ইসলামের নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা কখনোই ইসলামের কল্যাণ বয়ে আনতে পারে না। বর্তমান পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান এমনকি মসজিদেও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

মাওলানা ফুলতলী আরও বলেন, কিছু কথিত আলেম ব্যক্তিস্বার্থে ধর্মের অপব্যাখ্যা দিচ্ছেন। তারা সুদ কিংবা অন্যান্য নিষিদ্ধ বিষয়কে বৈধ প্রমাণের চেষ্টা করছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি এসব অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি মসজিদকে সত্য ও সঠিক ইসলামের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে, যাতে সমাজকে বিভ্রান্তি থেকে রক্ষা করা যায়।
আউলিয়ায়ে কেরামের অবদান স্মরণ করে তিনি বলেন, তাদের মাধ্যমেই আমরা সঠিক ইসলামের শিক্ষা পেয়েছি। তাদের অবদান অস্বীকার করলে ধর্মীয় চর্চা বিকৃত হয়ে পড়বে। তিনি সবাইকে বিভ্রান্তির পথ ত্যাগ করে সঠিক ইসলামের পথে ফিরে আসার আহ্বান জানান।
সম্মেলনে উপজেলা সভাপতি মাওলানা এম এ রবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনবীর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আজাদ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা।

নিউজটি পোস্ট করেছেন : UKBanglaBarta.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাড়ির আশপাশ নয়,নিজ উপজেলা নিয়ে ভাবুন!

বাড়ির আশপাশ নয়,নিজ উপজেলা নিয়ে ভাবুন!