চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ রাত ২০:০০ টায় ফুটবল বিশ্বের দুই শক্তিশালী দল বায়ার্ন মিউনিখ ও প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) মুখোমুখি হবে। জার্মানির অ্যালিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ ম্যাচ।
ফাইনালে জায়গা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে দুই দলই। প্রথম লেগের ফলাফলের পর দ্বিতীয় লেগকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। বিশেষ করে নিজেদের মাঠে দুর্দান্ত ফর্মে রয়েছে বায়ার্ন মিউনিখ। শেষ পাঁচটি হোম ম্যাচে তারা করেছে ২০ গোল, যেখানে কোনো ম্যাচেই তিন গোলের কম করেনি জার্মান জায়ান্টরা।
অন্যদিকে, তারকাখচিত পিএসজিও আত্মবিশ্বাসী। আক্রমণভাগের গতি ও অভিজ্ঞতা নিয়ে তারা বায়ার্নকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত।
ফুটবলপ্রেমীদের চোখ এখন অ্যালিয়াঞ্জ অ্যারেনার দিকে। কে পাবে ফাইনালের টিকিট বায়ার্ন নাকি পিএসজি সেই উত্তর মিলবে আজ রাতের মহারণে।
UKBanglaBarta.com